রংপুর ক্রিকেট গার্টেনে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনুর্ধ ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

0
রংপুর ক্রিকেট গার্টেনে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনুর্ধ ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট

জয়নাল আবেদীনঃ গতকাল শুক্রবার থেকে রংপুর ক্রিকেট গার্টেনে শুরু হয়েছে ইয়ং টাইগার্স অনুর্ধ ১৬ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ।

রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সকালে ক্রিকেট টুর্নেমেন্ট‘র উদ্ধোধন করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো: আবু জাফর । বিশেষ অতিথির বক্তব্য দেন ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক ও রংপুর জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম । এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ্ উৎপল সরকার সদস্য মেহেদী হাসান রনি. সদস্য রফিকুল আলম বি সদস্য আইরিন আলম , এডভোকেট জাকিয়া সুলতানা চৈতি,জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক চায়না চৌধরী আলা সদস্য সামসুজ্জামান জামান এবং আলমগীর হোসেন আলম।

এই টুর্নামেন্টে ঢাকা উত্তর এবং দক্ষিন রাজশাহী এবং খুলনা মোট ৪টি বিভাগের ৪টি বিভাগীয় দল অংশ নিচ্ছে । গতকাল উদ্ধোধনী প্রথম খেলায় অংশ নেয় খুলনা এবং ঢাকা দক্ষিন ।