বাংলাদেশ প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় উড়ালসড়কে একটি মাইক্রোবাস আগুনে পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ সূত্র জানায়, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মাইক্রোবাসটিতে আগুন লাগার খবর পাওয়া যায়। তখনই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ছুটে যায় ঘটনাস্থলে। গাড়িতে শুধু চালক ছিলেন। আগুন লাগার পরপরই তিনি বের হয়ে আসেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

