জয়নাল আবেদীন: পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহন থেকে চাঁদাবাজি চক্রের ১৪ জন চাঁদাবাজকে আটক করেছে র্যাব-১৩। রংপুর-বগুড়া, পঞ্চগড়-দেবিগঞ্জ, সৈয়দপুর-দিনাজপুর মহাসড়কে অভিযান পরিচালনা করে এদের আটক করা হয় ।
র্যাব-১৩’র উপ-পরিচালক মাহমুদ বশির আহমেদ সাংবাদিকদের জানান ৩১ মে রাতে রংপুর মহানগরীর তাজহাট থানাধীন মডার্ণ মোড় এলাকা থেকে তিনজন চাঁদাবাজ শ্রী আশিষ কুমার চক্রবর্তী মোঃ বাবর আলী মোঃ ইউনুছ আনছারী বিপুল এবং পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানাধীন দেবীগঞ্জ পৌরসভার ০১নং ওয়ার্ডস্থ ব্রীজপাড়া গ্রামস্থ ব্রীজের পূর্ব পাশে পণ্যবাহী পরিবহন হতে চাঁদা আদায়কালে চাঁদাবাজ দলের নেতা মোঃ মুক্তার হোসেন সহ মোঃ সোহাগ আলী , মোঃ ইসমাইল, মোঃ হাসিবুল , মোঃ শামীম হোসেন ও মোঃ মাজেদুর রহমান সহ ছয় জনকে গ্রেফতার করা হয় । একই দিনে পৃথক আর এক অভিযানে নীলফামারী জেলার সৈয়দপুর থানাধীন শুটকির মোড় এলাকায় সৈয়দপুর টু দিনাজপুর গামী মহাসড়কে পণ্যবাহী পরিবহন হতে চাঁদা আদায়কালে চাঁদাবাজ দলের মূলহোতা মোঃ ছাবেদ আলী সহ মোঃ আলমগীর হোসেন , মোঃ আসাদুর রহমান , মোঃ ময়নুল ইসলাম ও মোঃ ওয়াহেদ আলী সহপাঁচজনকে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান মহাসড়কে যেকোনো ধরনের অবৈধ চাঁদাবাজি কঠোর হস্তে দমন করবে র্যাব-১৩। ধৃত চাঁদাবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

