আবুল কালাম আজাদ : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা রৌহা গ্রামের সন্ত্রাসী হামলায় আসলাম (৪০) নামের ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত ব্যবসায়ী আসলাম এলেঙ্গা পৌরসভা রৌহা গ্রামের ইউসুফ আলী ছেলে।
বৃহস্পতিবার রাত ৭ টায় রোহা দোকানের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ধারালো অস্ত্রের আঘাতে আহত আসলাম কে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে তিনি কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা অধীনে আছে।
আহত আসলাম জানান, গতকাল বৃহস্পতিবার রাত ৭ টার দিকে দোকানের সামনে ছোট ভাই অন্তু সাথে তর্ক বিতর্ক হয়। আমি দোকানের সামনে আসার পরে আমার উপর রৌহা গ্রামের মাসুদ রানা নেতৃত্ব কিশোরগ্যাং শাহীন, রনি, নূরনবী অজ্ঞাত ৩/৪ জনের একটি দল দেশিয় অস্ত্র দিয়ে হামলা চালায় এবং গুরুতর জখম করে।
আহতের স্ত্রী মনজুর জানান, মামলা উঠিয়ে নেওয়ার জন্য আমাদের কে হুমকি দিচ্ছে । আমরা সুষ্ঠু বিচারের দাবি করছি।
স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনা কেন্দ্র করে দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা হামলা চালায়। আহত ছোট ভাই অন্তু জানান, এ ঘটনায় কালিহাতী থানায় অভিযোগ হয়েছে।

