বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ায় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. আনিসুর রহমান।
রোববার বিকালে শহরের সেউজগারীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা গেছে।
বগুড়া সদর থানার ওসি সাইহান অলিউল্লাহ গণমাধ্যমকে বলেন, আজ বিকালে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।

