রংপুরে প্রবাসী সাংবাদিকের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট

0
রংপুরে প্রবাসী সাংবাদিকের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর-লুটপাট

জয়নাল আবেদীন: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সুযোগ রিয়ে রংপুরে এক প্রবাসী সাংবাদিকের বাড়ি ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে দুষ্কৃতকারীরা। ঘটনার সময় দুর্বৃত্তদের হামলায় পাঁচজন গুরুতর আহত হন। শুক্রবার রাত ৮টায় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মহাদেবপুর পশ্চিমপাড়ার বাসিন্দা সাংবাদিক নওশের আলম সুমনের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

তিনি দৈনিক যায়যায়দিন ও গেøাবাল টেলিভিশনের দুবাই (ইউএই) সংবাদদাতা। সম্প্রতি ঈদের ছুটিতে দেশে বেড়াতে এসেছেন তিনি। ঘটনার দিন রাতে পরিবারসহ তিনি বাড়িতে অবস্থান করছিলেন। হামলার ঘটনায় আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।অভিযোগ সূত্রে জানা গেছে, সাংবাদিক নওশের সুমন দুবাই থাকা অবস্থায় স্থানীয় ভূমিদস্যুরা তাদের জমি জবরদখল করে নেয়। কিছুদিন আগে ছুটিতে দেশে ফিরে জমির দখল ফিরে পেতে আদালতের দ্বারস্থ হন তিনি। এরপর থেকেই বিভিন্ন হুমকি-ধমকি দিতে শুরু করে ভূমিদস্যুরা। তার প্রেক্ষিতে রংপুর সদর কোতয়ালী থানায় একটি জিডি করেন সাংবাদিক সুমন।

ঘটনার দিন ৯ আগস্ট রাতে মোটরসাইকেল বহরযোগে স্থানীয় ভূমিদস্যু ও তাদের ভাড়াটে একদল দুষ্কৃতকারী সাংবাদিক সুমনের বাড়িতে ঢুকে হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় সাংবাদিক সুমনসহ পরিবারের পাঁচজন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ সময় হামলাকারীরা সুমনের ঘরের ভেতরে ব্যাপক ভাঙচুর চালিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, ল্যাপটপ, ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাড়ির ভেতর টাটি ভেঁড়া ভাঙচুর করাসহ বিভিন্ন গাছপালা কেটে ফেলে। হামলাকারীদের বেপরোয়া সহিংসতায় এবং হুমকির কারণে সাংবাদিক সুমন তার পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

রংপুর সদর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, আমি বিষয়টি অবগত আছি। দেশের চলমান পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। যারাই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক, আমরা তদন্ত সাপেক্ষে দ্রæত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে, এমন জঘন্য ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের সাংবাদিক সমাজ। তারা অবিলম্বে দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।