জয়নাল আবেদীন: রংপুর জেলায় চলতি বছর বোরো ধান চাল সংগ্রহ অভিযানে এবারও ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। চাল সংগ্রহের মূল লক্ষ্যমাত্রা পূরণ আশাব্যাঞ্জক নয় । ৩১ আগস্ট সংগ্রহ অভিযান শেষ হয়েছে। তবে এবার কৃষক এবং মিলাররা ধান ও চাল প্রদান করার জন্য বর্ধিত সময় পাচ্ছে না বলে জানিয়েছে জেলা খাদ্য বিভাগ।রংপুর জেলায় ধান সংগ্রহ হয়েছে ৫ হাজার ৭৭৫ দশমিক ৫৬০ মেটিক টন। এবং চাল সংগ্রহ হয়েছে ৩২ হাজার ১৮৭দশমিক ২২০ মেট্রিক টন।
জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ৮ হাজার ৮শ৬২ মেট্রিকটন ধানের লক্ষ্যমাত্রা এবং চালের (মূল লক্ষ্যমাত্রা) ৩১ হাজার ২শ৯৮ মেট্রিক টন ও অতিরিক্ত সহ লক্ষ্যমাত্রা ৩৯ হাজার ৪শ২৫ দশমিক ৭শ১০ মেট্রিক টনের বিপরীতে ৮ উপজেলার মোট ৯টি এলএসডি’র ধান সংগ্রহ হয়েছে ৫ হাজার ৭শ৭৫ দশমিক ৫শ৬০ মেটিক টন। চাল সংগ্রহ হয়েছে ৩২ হাজার ১শ৮৭দশমিক ২শ২০ মেট্রিক টন। এর মধ্যে উপজেলা ওয়ারী ধান ও চাল সংগ্রহের পরিসংখ্যান হচ্ছে রংপুর সদরে ধান সংগ্রহ হয়েছে ৩৮৩ দশমিক ৪০ মেট্রিক টন। চাল সংগ্রহ হয়েছে ৫ হাজার ২৮০ দশমিক ৩৬০ মেট্রিক টন। বদরগঞ্জ উপজেলায় ধান ও চাল সংগ্রহ হয়েছে যথাক্রমে ১ হাজার ১৮৮দশমিক ৪শ মেট্রিক টন এবং ২ হাজার ৩৪ দশমিক ৯৬০ মেট্রিক টন। মিঠাপুকুর উপজেলায় ধান ও চাল সংগ্রহ হয়েছে যথাক্রমে ৭৯২ মেট্রিক টন এবং ৪ হাজার ৩২১ মেট্রিক টন। পীরগঞ্জ উপজেলায় ধান ও চাল সংগ্রহ হয়েছে যথাক্রমে ১ হাজার ১০১ মেট্রিক টন এবং ৬ হাজার ৩২৪ দশমিক ৬৪০ মেট্রিক টন। তারাগঞ্জ উপজেলায় ধান ও চাল সংগ্রহ হয়েছে যথাক্রমে ১২৬ মেট্রিক টন এবং ৮ হাজার ৮৬৯ দশমিক ৬৮০ মেট্রিক টন। গংগাচড়া উপজেলায় ধান ও চাল সংগ্রহ হয়েছে যথাক্রমে ৪৬১ দশমিক ১২০ মেট্রিক টন এবং ১ হাজার ৭৮৫ দশমিক ৭১০ মেট্রিক টন। কাউনিয়া উপজেলায় ধান এবং চাল সংগ্রহ হয়েছে যথাক্রমে ৬১২ মেট্রিক টন এবং ১ হাজার ৩৮৮ দশমিক ৩৪০ মেট্রিক টন।
পীরগাছা উপজেলায় ধান ও চাল সংগ্রহ হয়েছে যথাক্রমে ১হাজার ১১২ মেট্রিক টন এবং ২ হাজার ১৮২ দশমিক ৮০ মেট্রিক টন।গত বছর ২০২৩ নির্ধারিত সময় পর্যন্ত ১১ হাজার ৬২ মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রার(মূল) বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ১ হাজার ২৬২ দশমিক ৪৪০ মেট্রিক টন এবং ৪০ হাজার ২০৮ মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রার(মূল) বিপরীতে সংগ্রহ হয়েছে ৩৮ হাজার ৫৯৮ মেট্রিক টন। এবছর চালের দাম প্রতি কেজি ৩২ টাকা নির্ধারন করায় গত বছরের চেয়ে চাল সংগ্রহ বৃদ্ধি পেয়েছে। তবে শেষের দিকে দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যার কারনে মুড়ি ও চিড়া তৈরির কারনে ধানের মূল্য বৃদ্ধিতে চাল সংগ্রহ অভিযানে প্রতিবন্ধকতা দেখা দেয় বলে একাধিক মিলাররা জনান। রংপুর মহানগর মিল মালিক সমিতির সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় মিল মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি মো. সামসুল আলম বাবু বলেন, তিনি ধান চাল সংগ্রহ অভিযানে মোট ১ হাজার ৭শ মেট্রিক টন চাল দিয়েছেন। এর মধ্যে হাসকিং মিলের বরাদ্দ ৫শ মেট্রিক টন বাদ দিয়ে বাকি সব অটো রাইজ মিলের।
তিনি বলেন, ৬শ মেট্রিক টন করে ২ দফায় অতিরিক্ত বরাদ্দ পেলেও বর্ধিত সময় না পাওয়ায় প্রথম বরাদ্দ দিতে পারলেও পরের ৬শ টন চাল দিতে পারেননি। শুরুতে তার লাভ হলেও শেষের দিকে আগস্ট মাসে ধানের মূল্য বৃদ্ধি পাওয়ায় কিছুটা লোকসান হয়েছে। তিনি বলেন, বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ২৫০ টাকা দরে। যা আগে কিনেছেন প্রতি মণ ১ হাজার ৫০ টাকায়। ফলে শুধু প্রতি কেজি চাল তৈরিতে ৪৫ টাকারও বেশি লাগছে। এছাড়াও পরিবহন সহ অন্যান্য খরচ তো আছেই। এদিকে বর্ধিত সময়ের জন্য মিলাররা আবেদন করলেও বর্তমানে সরকার পরিবর্তন হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুমোদনের জন্য তেমন চেষ্টা চালায়নি বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। রংপুর জেলা খাদ্য অফিসের বর্তমানে তথ্য প্রদানের দায়িত্বে থাকা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মন বলেন, জেলায় মূল লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাল সংগ্রহ হয়েছে। তবে তিনি স্বীকার করেন অতিরিক্ত লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হয়নি। মূলত শেষের দিকে ধানের দাম বৃদ্ধিকে তিনি দায়ি করেন। আর ধানের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার জন্য তিনি মনে করেন সময় মতো কৃষকরা ধান শুকাতে পারেননি। এবার ধান ও চাল সংগ্রহের জন্য বর্ধিত সময় পাচ্ছে না কৃষক ও মিলাররা বলে তিনি জানান। জেলায় বোরো সংগ্রহ অভিযানে চুক্তিভুক্ত মিলার হচ্ছে ৪৫৩ জন। এর মধ্যে অটোরাইজ মিল ২৪টি।হ্যাসকিং মিল হচ্ছে ৪২৯টি। বোরো সংগ্রহ অভিযানে সরকারি ভাবে ধান চালের মূল্য নির্ধারন করা হয়েছে যথাক্রমে৩২ টাকা ও ৪৫টাকা। গত বছর যা ছিলো যথাক্রমে ৩০ টাকা এবং ৪৪ টাকা। রংপুর জেলায় গত বোরো মৌসুমে (২০২৩) ধানের আবাদ হয়েছে ১ লাখ ৩১ হাজার ৮শ ৫০ হেক্টর জমিতে। এদিকে ১১ হাজার ৬২ মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে মাত্র ১ হাজার ২৬২ দশমিক ৪৪০ মেট্রিক টন এবং ৪০ হাজার ২০৮ মেট্রিক টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে সংগ্রহ হয়েছে ৩৮ হাজার ৫৯৮ মেট্রিক টন। এদিকে খাদ্য বিভাগ পূর্বের লক্ষ্যমাত্রা পূরণ সহ জেলায় আরো ৫ হাজার মেট্রিক টন অতিরিক্ত সিদ্ধ চাল সংগ্রহের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সময় বর্ধিত করেছে। তবে মৌসুমের শুরু থেকে হাট বাজারে ধানের বাজার উর্ধ্বমুখি থাকায় কৃষকেরা ধান সংগ্রহ অভিযানে অংশ নিতে আগ্রহী না হলেও সময়মতো চালের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ার জন্য মিলাররা মূলতঃ খাদ্য বিভাগের গোডাউন স্বল্পতাকেই দায়ি করেছেন।
রংপুর মহানগর মিল মালিক সমিতির সাধারন সম্পাদক এবং কেন্দ্রীয় মিল মালিক সমিতির জয়েন্ট সেক্রেটারি বাবু আরো বলেন, মূলত রংপুর সদরে মিলাররা সমস্যায় না পড়লেও পীরগাছা, তারাগঞ্জ এবং কাউনিয়া সহ বিভিন্ন উপজেলার মিলাররা গোডাউন স্বল্পতার জন্য নির্দিষ্ট সময়ে চাল দিতে চাইলেও তা দিতে পারেননি। তিনি বলেন, তার (অটো সহ হাসকিং মিলের বরাদ্দ) ১৫শ ১৫ মেট্রিক টন ছাড়াও আরো অন্যান্যদের বরাদ্দ সহ প্রায় ৩ হাজার মেট্রিক টন চাল আজ থেকে দেড় মাস আগে সরবরাহ করেছেন। এমনকি পুনরায় বরাদ্দের ৬শ ৬৭ মেট্রিক টনের বিপরীতে ৪শ মেট্রিক টন চাল সরবরাহ করেছেন। তিনি বলেন, পুনরায় বরাদ্দের চাল সরবরাহ করতে যেয়ে মিলাররা ক্ষতিগ্রস্থ হচ্ছে। কারন আগে প্রতিমণ ধান কিনেছেন ৯শ ৬০ টাকা থেকে ১ হাজার ৪০ টাকায় এবং প্রতি কেজি চাল তৈরিতে খরচ হয়েছে ৪০ দশমিক ৫০ টাকা থেকে ৪১ টাকা। কিন্তু সোমবার (৪ সেপ্টেম্বর) ওই ধান কিনতে হচ্ছে প্রতিমণ ১ হাজার ১৫০ টাকায়। তার পরও সহজে পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন অনেক আগে শুনে ছিলেন মিলারদের অতিরিক্ত চালের বরাদ্দ দেয়া হবে। সেই হিসেবে তিনি বেশ কিছু চাল প্রস্তুত করেছিলেন কিন্তু পরবর্তীতে বিশ^স্থ সূত্রে বিষয়টি নিশ্চিত না হওয়ায় বাধ্য হয়ে বাইরে চাল বিক্রি করে দেন। যদি ১ মাস আগেও জানতে পারলেও মিলারদের লোকসান হতো না বলে তিনি দাবি করেন। পুনরায় চালের বরাদ্দের চিঠি পেয়েছে ২টি অটো সহ প্রায় ৪০টি মিল।
রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় ১১ হাজার ৬২ মেট্রিক টন ধানের লক্ষ্যমাত্রার বিপরীতে পূর্বঘোষিত শেষ দিন (৩১ আগস্ট) পর্যন্ত ধান সংগ্রহ হয়েছে মাত্র ১ হাজার ২৬২ দশমিক ৪৪০ মেট্রিক টন এবং ৪০ হাজার ২০৮ মেট্রিক টন সিদ্ধ চালের লক্ষ্যমাত্রার বিপরীতে চাল সংগ্রহ হয়েছে ৩৮ হাজার ৫৯৮ মেট্রিক টন। রংপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রিয়াজুর রহমান রাজু বলেন, ধানের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। কারন ধান সংগ্রহ অভিযান আনঅফিসিয়ালী বন্ধ হয়ে গেছে। বাইরে ধানের মূল্য ভালো পাওয়ায় মূলত কৃষকরা ধান দিতে আগ্রহ দেখায়নি। তবে ধানের মূল্য সরকারি ভাবে প্রতি কেজি ৩০ টাকা ঘোষণা করায় কৃষকরা প্রতারিত হয়নি বলে তিনি দাবি করেন। নির্ধারিত সময়ের আগেই অবশ্য চাল সংগ্রহ করা সম্ভব হতো বলে তিনি স্বীকার করেন। এ জন্য গোডাউন এর স্বল্পতাও যেমন দায়ি তেমনি কিছু মিলার নির্ধারিত সময়ে চাল দিতে না পারায় সময়ের আবেদনও করেছে বলে তিনি জানান। বোরো সংগ্রহ অভিযান আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, উল্লিখিত সময়ে আরো অতিরিক্ত ৫ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

