মুন্সীগঞ্জে পুকুরে মিলল নিখোঁজ আ. লীগ নেতার মরদেহ

0
মুন্সীগঞ্জে পুকুরে মিলল নিখোঁজ আ. লীগ নেতার মরদেহ

বাংলাদেশ প্রতিবেদক: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক শাহজাহান শেখের (৫৫) মরদেহ মিলেছে বাড়ির পাশের পুকুরে। বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন তিনি। আজ শুক্রবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা।

শাহজাহান শেখের স্ত্রী শিমা বেগম বলেন, ‘আমার স্বামী নেশাগ্রস্ত ছিলো। তিনি বিভিন্ন সময় নেশা করে এখানে-সেখানে পরে থাকতেন। মরদেহ উদ্ধারের পর তার মুখে দেশীয় মদের অস্তিত্ব পাওয়া গেছে। এ বিষয়ে আমার কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মুন্সি বলেন, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।