শাহজাদপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরনে স্মরনসভা

0
শাহজাদপুরে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরনে স্মরনসভা

বিমল কুন্ডু: সিরাজগঞ্জের শাহজাদপুরে জুলাই- আগষ্টে ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরনে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২৭ নবেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ স্মরনসভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) খুরশিদ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ শারমিন আলম, থানার পুলিশ পরিদর্শক ((অপারেশন)৷ আবু সাঈদ, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা মিজানুল রহমান, পৌর বিএনপির সভাপতি ও বনিক সমিতির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব আইয়ুব আলি, প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন প্রমুখ। বক্তারা জুলাই – আগষ্টের ছাত্র জনতার অভ্যূথানের ঘটনা প্রবাহ নিয়ে স্মৃতিচারণ করেন এবং বলেন ছাত্র জনতা সফল আন্দোলনের মাধ্যমে ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটিয়ে নতুন করে স্বাধীনতা এনে দিয়েছে। গন অভ্যুথানের চেতনাকে ধারন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। তারা আরও বলেন, ফ্যাসিষ্ট সরকারের দোসররা হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতার সুফলকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে তারা মরিয়া হয়ে উঠেছে।

বক্তারা দেশবিরোধী সকল চক্রান্ত ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করার জন্য সকলের প্রতি আহবান জানান। এর আগে সভার শুরুতে ছাত্র -জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন করা হয়। স্মরণসভায় ছাত্র জনতার আন্দোলনে নিহত ও আহতের পরিবারের সদস্যবৃন্দ, সরকারি কর্মকতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।