আরিফুর রহমান: মাদারীপুরে এ.আর. হাওলাদার জুট মিলের শ্রমিকদের ৩৩ বছরের বকেয়া পাওনাদি অবিলম্বে পরিশোধের দাবিতেন মানববন্ধন করেছে শ্রমিক ও পরিবারবর্গ। মঙ্গলবার সকালে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে প্রধান সড়কে বকেয়া বঞ্চিত শ্রমিক ও পরিবারবর্গের আয়োজনে ,জেলা এ মানববন্ধন করেন। এসব মানববন্ধনে অংশ নেয় নারী-পুরুষ সহ প্রায় দুই শতাধিক ভুক্তভোগী শ্রম সাধারণ শ্রমিক ও তাদের পরিবারের লোকজন।
মানববন্ধনে জাতীয় শ্রম কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শামীম ইমাম বলেন, ক্ষমতার পালা বদল হয়ে এমপি আছে যায়। মন্ত্রী আসে যায়,সরকার যায়, অন্য সরকার আসে। কিন্তু শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটে না তিনি আরো বলেন অবিলম্বে সরকারকে এ.আর.হাওলাদার জুট মিলের শ্রমিকদের বেতন ভাতা সহ সকল পাওনা যাতে পেতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারকে । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন যদি শ্রমিকদের দামি দ্রুত বাস্তবায়ন না হয় কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় ও দলীয় নেতা কর্মীদের নিয়ে আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ আল কাফি,জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক শামিম ইমাম,শ্রমিক পরিবারের পক্ষে নার্গিস আক্তার,আঃ রহমান, মিজানুর রহমান, বোরহান মিয়া,শাহরিয়ারসহ বকেয়া বঞ্চিত শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা।

