আরিফুর রহমান: মাদারীপুর শহরের পুরান বাজার আওয়ামীলীগের জেলা কার্যালয় ব্যাপক ভাঙচুর করাহয়েছে বৃহস্পতিবার দুপুরে এভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এসময় জেলার ছাত্র-জনতা বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সাড়ে বেলা আনুমানিক ১২টার দিকে শহরের পুরান বাজার এলাকায় ছাত্র-জনতা একত্রিত হয়ে মিছিল বের হয়। এরপর বিক্ষুব্ধ জনতা মাদারীপুর জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে যাওয়ার পরে ভাঙচুর করে অফিসটি ।
বিক্ষুব্দদের দাবি, এটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি। তারা আবারও নৈরাজ্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি দিচ্ছে। আবারও তারা স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠা করতে চায়। তাই প্রতিবাদী জনগন স্বৈরাচারের চিহ্ন মুছে দিতে এই জেলা আওয়ামী লীগের পার্টি ভাঙচুর করে।
এ সময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহাদাত হাওলাদার, জেলা যুবদলের আহবায়ক ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, শ্রমিকদল নেতা সেলিম মুন্সী, ছাত্রদল নেতা নাজমুল হাসান মিলনসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

