কলাপাড়ায় গাজা পরিবহনের দায়ে ২ ব্যাক্তির ২১ দিনের কারাদণ্ড,দশ হাজার টাকা অর্থদন্ড

0
কলাপাড়ায় গাজা পরিবহনের দায়ে ২ ব্যাক্তির ২১ দিনের কারাদণ্ড,দশ হাজার টাকা অর্থদন্ড।

কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়ায় গাঁজা পরিবহনের অপরাধে দুই ব্যক্তিকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড আরো একজনকে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

মাদ্রাসা রোডের কালভার্ট এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে গাঁজা পরিবহনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, টিয়াখালী ইউনিয়নের মধ্য বাদুরতলী এলাকার মাহাবুব (৪২) ও পশ্চিম বাদুরতলী এলাকার আবুবক্কর (৪০)।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ দণ্ড ও বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক।

অভিযানে সহযোগিতা করেন কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হামিদের নেতৃত্বাধীন পুলিশের একটি চৌকস দল।

এছাড়াও পৃথক আর একটি অভিযানে ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে হাবীব (৫৫) নামের এক ব্যাক্তিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ঙ) ও ১৫ ধারায় দশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো ইয়াসিন সাদেক বলেন, মাদক ও অবৈধ কাজের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।