আইন ও বিচার বিভাগে অতিরিক্ত সচিব নিয়োগ পেলেন ভূঞাপুরে সাইফুল ইসলাম

0
আইন ও বিচার বিভাগে অতিরিক্ত সচিব নিয়োগ পেলেন ভূঞাপুরে সাইফুল ইসলাম

আব্দুল লতিফ তালুকদার: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন মো. সাইফুল ইসলাম। তিনি টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের জিগাতলা গ্রামের শিক্ষক পরিবারের কৃতি সন্তান।

রবিবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে উপ-সচিব প্রশাসন-১ এর এ.এফ.এম গোলজার রহমানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

প্রসঙ্গত, সাইফুল ইসলাম এর আগে চট্রগ্রাম জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।