বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিএটিবিসি

0
বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ পাঠিয়েছে বিএটিবিসি

বাংলাদেশ প্রতিবেদক: পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেড গত ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে প্রেরণ করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।

আলোচ্য বছরে কোম্পানিটি ৩০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছিলো।