বোর ধানের বাম্পার ফলন, শ্রমিক সংকটে আতংকে চাষী

0
বোর ধানের বাম্পার ফলন, শ্রমিক সংকটে আতংকে চাষী

আরিফুর রহমান: দিগন্তজোরা সোনালি ধান দৃষ্টি যতোদুর যায় শুধু হলুদ আর সবুজের মিতালি, কৃষকের স্বপ্নের সোনার ধান পাকতে শুরু করেছে, এখন সেই ধান ঘরে তোলার পালা কিন্তু মৌসুমের শুরুতেই দেখা দিয়েছে চরম শ্রমিক সংকট। এতে করে হতাশা বিরাজ করছে এলাকার বোরো চাষিদের মাঝে।

কৃষি বিভাগের তথ্য মতে যানা যায়, মাদারীপুরের কালকিনি ও ডাসার উপজেলায় এবার ১৫ টি ইউনিয়নে উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতা ও পরামর্শে মোট ১০১৮০ হেক্টর জমিতে এবার বোর ধান চাষ হয়েছে। যার মধ্যে উচ্চ ফলনশীল ব্রী ধান ৮৯, ব্রী ধান ৯২, ব্রী ধান ১০২, ব্রী ধান ১০৪, ব্রী ধান ১০৮ অন্যতম ছিলো
আর এতে ৫৫৯৯০ মেট্রিকটন বোরো ধান পৎপাদনের লক্ষ মাত্র ধরা হয়েছে।
সরজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, প্রতিটি ইউনিয়নের কৃষকরা উপজেলা কৃষি অধিদপ্তরের পরামর্শে বেশীরভাগ কৃষকই উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করছে এবার। তাই প্রতিটি এলাকায়ই সন্তোষজনক ফলন হয়েছে। কৃষকদের সেই সোনার ধান ইতিমধ্যে পাকতে শুরু করেছে। অল্প কয়েক দিনের মধ্যেই সব ধান পেকে যাবে। এরই মধ্যে আগাম চাষ করা ব্রো- ধান পাকতে শুরু করেছে। তীব্র গরমে মাঠের ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিয়েছে। এই এলাকায় ধান কাটার জন্য নেই কোন আধুনিক কম্বন হারভেস্ট মেশিনও এতেই বিপাকে পড়েছেন চলতি মৌসুমের বোর- ধান চাষিরা। তাদের দাবি, দিনে ৮০০ টাকা মজুরি হাঁকলেও মিলছে না শ্রমিক। প্রতি বছর অন্যান্য জেলা থেকে শ্রমিক আসে বোর ধান কাটার জন্য, কিন্তু এবার এখনো অতিরিক্ত মুজুরি দিয়েও পাওয়া যাচ্ছেনা বহিরাগত শ্রমিক, তাই বাধ্য হয়ে পরিবারের সদস্যদের নিয়েই ধান কাটছেন কৃষকরা, কিন্তু এতে তাদের মনে শঙ্কা জেগেছে ঝড় বৃষ্টির আগে তাদের সোনার ধান ঘরে তুলতে পারবে কিনা।

কৃষকেরা বলছেন, বোর ধান রোপনের পর থেকে কোন বৃষ্টি হয়নি প্রচন্ড খড়ার কারনে ধানের ফলন ভালো হয়নি, তার উপর দ্বিগুণ পারিশ্রমিক দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। অনেকেই বাড়তি পারিশ্রমিক দিয়ে ধান ঘরে তুলছেন। তাদের দাবি, উৎপাদন খরচ ও ধান কাটার খরচ বেরে যাওয়ায় এবার লোকসানের মুখে পড়তে হবে।

পূর্ব এনায়েত নগর ইউনিয়নের কৃষক আজাদ মিয়া বলেন, এবছর দশ বিঘা জমিতে ৯২ জাতের বোর ধান চাষ করেছি ফলন অনেক ভালো হয়েছে কিন্তু ধান কাটার জন্য শ্রমিক পাচ্ছিনা। প্রতি বছর বিভিন্ন জেলা থেকে ধান কাটার জন্য শ্রমিক আসে এবছর এখনো কোন শ্রমিক পাইনি। যদি ধান কাটার জন্য সরকার থেকে একটি হারভেস্ট মেশিন দেয়া হতো তবে এলাকার কৃষকদের অনেক উপকার হতো।

কৃষক মহানন্দো বলেন, ধান ইতিমধ্যে পাকতে শুরু করেছে, কিন্তু মাঠের ধান কাটার জন্য কোন কৃষান পাওয়া যাচ্ছেনা ‘তাপমাত্রা এত বেশি যে লোকজন মাঠে কাজ করতে পারছে না। পাকা ধান মাঠেই থেকে যাচ্ছে। তাই নিজ পরিবারের সদস্যদের নিয়ে ধান কাটা শুরু করেছি। জানি না ঝড় বৃষ্টির আগে ধান ঘরে তুলতে পারবো কিনা।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস বলেন, এবছর আবহাওয়া অনুকুলে থাকায় বোর ধানের ফলন ভালো হয়েছে এতে কৃষকেরা অত্যন্ত খুশি। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। আমরা এবছর একটি নতুন ব্রী ধান ১০৮ জাতেন ধানের চাষ করেছি এই জাতের ফলন অত্যন্ত বেশি বিঘায় প্রায় ৩২ মন ফলন হওয়ার সম্ভবনা রয়েছে। এই জাতের ধানের চালে কার্বহাইডের পাশাপাশি প্রায় ৮.৮ শতাংশ প্রোটিন রয়েছে। আমরা যদি আগামিতে এই ধানের চাষ ছড়িয়ে দিতে পারি তবে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে পাশাপাশি আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে। তিনি আরো বলেন, এলাকায় ধান কাটার জন্য শ্রমিকের সংকট রয়েছে তাই কিছু এলাকায় কম্বন হারভেস্ট মেশিন দিয়ে ধান কাটা চলছে, আশা করি এর মাধ্যমে কৃষকরা দ্রুত ধান কেটে ঘরে তুলতে পারবে।