এ এম মিজানুর রহমান বুলেট : পটুয়াখালীর কুয়াকাটায় সড়কের দুইপাসের সরকারী খাস জমি দখল করে নির্মান করা হয়েছে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা।আবাসিক হোটেলের ময়লা পানি ও বর্জ্য ফেলে সৈকতে।
গত বছরের ৫ আগষ্টের পর স্থানীয় প্রভাবশালী মহল অবৈধভাবে এসব স্খাপনা নির্মান করেন। এতে বেদখল হয়ে গেছে সরকারের পর্যটন হলিডে হোমস থেকে কুয়াকাটা চৌরাস্তা পর্যন্ত মহাসড়কের দুপাশ, চৌরাস্তা থেকে সৈকতের জিরো পয়েন্টের দুপাশ, চৌরাস্তা থেকে পশ্চিম ও পূর্ব পাশের সড়কের দুপাশ এবং সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশ। এছাড়া প্রতিনিয়ত গভীর রাতে জিরো পয়েন্ট লাগোয়া বেশ কয়েকটি আবাসিক হোটেলের ময়লা পানি ফেলা হচ্ছে সৈকতে। তাই দখল এবং দূষনে বিনষ্ট হচ্ছে কুয়াকাটার পরিবেশ।
হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মোঃ মোতালেব শরীফ জানান, এই সকল অবৈধ স্হাপনায় কুয়াকাটার সৌন্দর্য নষ্ট হয় এবং জানযটেরও সৃষ্টি হয়।ইতোপূর্বে আমরা বিভাগীয় কমিশনার স্যারকে বলেছি।তিনি কুয়াকাটা পৌর প্রশাসককে ব্যাবস্হা নিতে বলেছে।
কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো, ইয়াসিন সাদেক বলেন, এসকল অবৈধ দখলদারদের দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহন করা হবে।

