সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামি সাইদুল ইসলামসহ গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি সানা মিয়া ও আব্দুল শামীমকে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা-পুলিশ।
২০(সেপ্টেম্বর)শনিবার গ্রেফতারকৃ আসামিদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানা-পুলিশের মারফতে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার মোঃ আল-আমিন,সাব-ইন্সপেক্টার দিপংকর হালদার,সাব-ইন্সপেক্টার নুর উদ্দিন আহমেদ,এএসআই হুমায়ুন কবির বাহার,এএসআই কামাল উদ্দিন,এএসআই আলী আকবর,এএসআই ভানু লাল রায়ের নেতৃত্বে পুলিশদল শনিবার রাতভর বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ-সময় শনিবার ভোররাতে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে অভিযান করে কবিরপুর গ্রামের মৃতঃছাইম উল্লাহর পুত্র সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়।অপর-দিকে জগন্নাথপুর পৌর-শহর ও উপজেলার আছিমপুর গ্রাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে পৌর-শহরের পশ্চিম ভবানীপুর গ্রামের মৃতঃধন মিয়ার পুত্র বিদ্যুৎ সিআর- ৮২৪/২৩ মোকদ্দমার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃসানা মিয়া ও আছিমপুর গ্রামের মৃতঃআছিম উল্লাহর পুত্র বিদ্যুৎ সিআর- ৮২৩/২৩ মোকদ্দমার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃআব্দুল শামীমকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা-পুলিশ। ধৃতঃআসামিদের শনিবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা নিশ্চিত করেছেন।

