সুনামগঞ্জ-সিলেট মহা-সড়কের পিকআপ-সিএনজি মুখোমুখী সংঘর্ষ নিহত-৩

0
সুনামগঞ্জ-সিলেট মহা-সড়কের পিকআপ-সিএনজি মুখোমুখী সংঘর্ষ নিহত-৩

ওয়াহিদুর রহমান: সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে পিকআপ-সিএনজি মুখোমুখী সংঘর্ষে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনাটি আজ ২৬(সেপ্টেম্বর)শুক্রবার সকালে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় ঘটেছে।

সড়ক দুর্ঘটনায় নিহতরা,সুনামগঞ্জ পৌর-শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী এবং সিএনজি চালক সজল ঘোষ (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান,সুনামগঞ্জ থেকে যাত্রী নিয়ে সিএনজি সিলেটের উদ্দেশে যাচ্ছিল।এসময় শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের পাগলা বাজারের বাঘেরকোনা এলাকায় সিলেট থেকে আসা একটি পিকআপের সঙ্গে সিএনজির মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। এময় ঘটনাস্থলেই সিএনজিতে থাকা এক নারী ও সিএনজি চালকের মৃত্যু ঘটে। আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ বলে ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক(ওসি) আব্দুল আহাদ জানান,পিকআপ-সিএনজি সংঘর্ষে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু হয়েছে।পিকআপ ও তার চালককে আটক করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল কাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।