ওয়াহিদুর রহমান সুনামগঞ্জ জেলা প্রতিনিধি::সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাজা-প্রাপ্ত পলাতক আসামি সৈয়দ আবিদ আহমদ ওরফে আবির হোসেন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করতে সমর্থ হয়ছে জগন্নাথপুর থানা-পুলিশ। ৭ (অক্টোবর) মঙ্গলবার গ্রেফতারকৃ আসামিদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।
জগন্নাথপুর থানা-পুলিশের মারফতে জানাগেছে, ৬ (অক্টোবর)গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার পুলিশ পরিদর্শক(ওসি)মাহফুজ ইমতিয়াজ ভূঞার দিক-নির্দেশনায় থানার সাব-ইন্সপেক্টার মোঃআল আমিন,সাব-ইন্সপেক্টার নুর উদ্দিন আহমদ, সাব-ইন্সপেক্টার রিফাত সিকদার,এএসআই হুমায়ুন কবির ও এএসআই জমির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ রাতভর জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলে বিশেষ অভিযান পরিচালনা করেন।
এ-সময় উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নে অভিযান চালিয়ে সৈয়দপুর(আগুনকোনা)গ্রামের মৃতঃ সৈয়দ আয়েদ আলীর পুত্র স্পেশাল ট্রাই: -৭৯/২০১৪, জিআর-৯২/১৪ (জগঃ) মোকদ্দমার ২ বছরের সাজা-প্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি সৈয়দ আবিদ আহমদ ওরফে আবির হোসেনকে ও সিআর- ২৬৮/২৫,ধারা-৫৩ বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী কল্যাণ আইন ২০১৩ এর পরোয়ানাভুক্ত পলাতক আসামি চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের হলদিপুর গ্রামের মোঃ আতাউর রহমানের পুত্র নিজাম উদ্দিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃ আসামিদের মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঞা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে সাজা-প্রাপ্ত পলাতক আসামি সৈয়দ আবিদ আহমদ ওরফে আবির হোসেন এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামি নিজাম উদ্দিনকে গ্রেফতার করতে সমর্থ হয়ছে জগন্নাথপুর থানা-পুলিশ। ৭ (অক্টোবর) মঙ্গলবার গ্রেফতারকৃ আসামিদের সুনামগঞ্জ বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।