গভীর সাগরে মাছ শিকাররত জেলেরা ঘাটে ফেরেনি, জালে ধরা পড়ছে ঝাকে ঝাকে ইলিশ

0
গভীর সাগরে মাছ শিকাররত জেলেরা ঘাটে ফেরেনি, জালে ধরা পড়ছে ঝাকে ঝাকে ইলিশ

এ এম মিজানুর রহমান বুলেট : নিষেধাজ্ঞা শেষে গতকাল শনিবার মধ্যরাতে গভীর সাগরে মাছ শিকারে যাওয়া বেশির ভাগ জেলে ফেরেনি মৎস্য বন্দর মহিপুর -আলীপুর ঘাটে। তবে নদী ও সাগর মোহনায় মাছ শিকারী জেলেরা ফিরেছেন কাংখিত ইলিশ নিয়ে।

তাই দীর্ঘ ২২ দিন পর রবিবার সকাল থেকে জেলে এবং ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে মুখরিত হয়ে উঠেছে পটুয়াখালীর বৃহৎ মৎস্য বন্দর মহিপুর – আলীপুর। তবে চাহিদা তুলনায় মাছের পরিমান কম হওয়ায় অনেকটা চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। এছাড়া বাজারে বড় সাইজের ইলিশের সংখ্যাও অনেক কম। ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার থেকে ২২০০ টাকা কেজি দরে, ৮ শ‘ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে ও জাটকা ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ থেকে ৫০০ শ‘ টাকা কেজি দরে। তবে ৩ থেকে ৪ দিন পর গভীর সাগর থেকে জেলেরা ফিরলে ইলিশের সরবারহ কিছুটা বাড়তে পারে এবং দাম কিছুটা কমতে পারে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।

মহিপুরে গাজী ফিস সত্বাধিকারী গাজী মো, মজনু বলেন, এ বছর সাগরে মাছ পড়েনি তারপর আবার আবহাওয়া অনুকূলে ছিলনা তাই মাছ যাকিছু কমবেশি আসে দাম একটু বেশি। সোনা যাচ্ছে মাছ পড়তেছে, তবে গভীর সমুদ্রেের জেলেরা আসলে দাম একটু কমতে পারে।