চব্বিশের গণঅভ্যূত্থানের পরে বিদেশী দালালি থেকে জনগনকে মুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছেঃ চরমোনাই পীর

0
চব্বিশের গণঅভ্যূত্থানের পরে বিদেশী দালালি থেকে জনগনকে মুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছেঃ চরমোনাই পীর

মোশাররফ হোসেনঃ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পরে দেশ গঠন ও বিদেশিদের দালালি থেকে জনগনকে মুক্ত করার সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের জনগণকে বিদেশি তাবেদারি থেকে মুক্ত করে স্বাধীন ভাবে কাজ করার ক্ষেত্র তৈরি হয়েছে।

রোববার বিকেল ৪টায় মুলাদী কেন্দ্রিয় ঈদগাহে উপজেলা ইসলামী আন্দোলন আয়োজিত এক জনসভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশের মানুষ যা চেয়েছে, স্বাধীনতার ৫৪ বছরে তা পায়নি। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্য দেশ স্বাধীন হয়েছিলো। কিন্তু এতদিন যারা রাষ্ট্র পরিচালনা করেছেন তারা শুধু লুটপাট ও বিদেশে টাকা পাচার করেছেন। সাবেক এক ভূমিমন্ত্রী তিন দেশে ৬ শতাধিক বাড়ি করেছেন। দেশের মানুষ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন দেখেছে কিন্তু ইসলামের শাসন দেখেনি। এখন সময় এসেছে দেশে ইসলামের শাসন প্রতিষ্ঠা করার। তাই বিদেশিদের করাল থেকে মুক্তি পেতে সবাইকে ইসলামের পক্ষে কাজ করতে হবে।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ্ব এফ এম মাইনুল ইসলাম। উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আবুল কাসেম জিহাদীর পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, ইসলামী আন্দোলনের কেন্দ্রিয় সহপ্রচার সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ, সদস্য ওবায়দুল্লাহ বরকত, বরিশাল জেলা সহসম্পাদক হাফিজুর রহমান, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা ইসমাঈল হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সহসভাপতি মাওলানা নেছার উদ্দীন সিকদার, আলহাজ্ব রুহুল আমিন খান, আলাউদ্দীন ঢালী, উপজেলা ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মুফতি হোসাইন আহম্মদ, উপজেলা জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মনিরুজ্জামান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি আব্দুল আলিম, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি ইয়াকুব সরদার, উপজেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি জুনাইদ বিন কবির, পৌর যুব আন্দোলনের সভাপতি এইচ এম আলমগীর প্রমুখ।

এর আগে বিকেল ৩ টায় বরিশাল থেকে মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জনসভায় যাওয়ার পথে প্যাদারহাট বন্দর আরিফ মাহমুদের বাড়ির সামনে কাজিরচর ইউনিয়ন ইসলামী আন্দোলন কার্যালয়ের ভবন উদ্বোধন করেন।

পরে প্যাদার হাট বাস ষ্টান্ড পথসভা করেন। সভায় সভাপতিত্ত্ব করেন কাজিরচর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান, আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা ইসলামী আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কাজিরচর ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা আঃ আউয়াল, কাজিকচর ইউনিয়নের ইসলামী আন্দোলনের সহ সভাপতি ক্বারী মোঃ রিয়াজ হোসেন, কাজিরচর ইউনিয়নের ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জিহাদী, সদস্য মাওলানা মোঃ মনির হোসেন, শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ জাকির হোসেন , যুব আন্দোলনের সভাপতি হাফেজ সোহাগ , কাজিরচর ইউনিয়নের ছাত্র আন্দোলনের সভাপতি হাফেজ আব্দুর রহমান , প্যাদার হাট ইসলামি ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্টাতা মাওলানা মুফতি আলহাজ্ব নুরুল আমিন , প্যাদার হাট বন্দর ব্যবসায়ী আব্দুল আলিম প্যাদা, আলতাফ হোসেন ফকির সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।