জয়নাল আবেদীনঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নকারী শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করায় এর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে ।
গতকাল বুধবার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা সাকিবুল নামের এক শিক্ষককে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে । জানা গেছে দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. সাকিবুল ইসলাম ও ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. শামিম হোসাইনের নামে যৌন হয়রানির অভিযোগ দেয় দুই বিভাগের দুই নারী শিক্ষার্থী। তাদের বিরুদ্ধে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ কোন সিদ্ধান্তে না আসায় গতকাল বুধবার দুপুরে যৌন নিপীড়নকারী সেই শিক্ষকদের শাস্তি এবং স্থায়ী বহিষ্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কৃষ্ণচূড়া রোডে বিক্ষোভ মিছিল মানববন্ধন এবং সমাবেশ করে ।
মানববন্ধন সমাবেশ থেকে শিক্ষার্থীরা যৌন নিপীড়নকারী ওই শিক্ষক মো. সাকিবুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করে। এ সময় মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন যৌন নিপীড়নকারী আমাদের শিক্ষক সাকিবুল স্যারের স্থায়ী বহিষ্কার চাই। শাস্তি না দিলে আমরা তার ক্লাস আর করবো না। আমরা প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, মুলা ঝুলানো কমিটি আমরা আর দেখতে চাই না। আমরা সঠিক বিচার চাই।

