শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

0
শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বিমল কুন্ডু : সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনামূল্যে চিকিৎসার সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) প্রফেসর এমএ মতিন আই কেয়ার সিস্টেমের চেয়ারম্যান ও সিরাজগঞ্জ – ৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিতের উদ্যোগে শাহজাদপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এদিন সকাল ১০টায় শাহজাদপুর চক্ষু এবং মা ও শিশু হাসপাতালের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর এম এ মুহিত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডা.এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আলহাজ্ব আল মামুন , চিকিৎসা ক্যাম্পের টিম লিডার প্রফেসর ডাঃ মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর পৌর বিএনপি’র সাবেক সভাপতি এমদাদুল হক নওশাদ, সাবেক সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন হোসেন,পৌর বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম রাজা , উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল প্রমুখ।

দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে , চক্ষু রোগ, মেডিসিন ,গাইনি , শিশুরোগ, নাক কান গলা, অর্থোপেডিক্স এবং ঠোঁট কাটা ও তালুকাটা রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এলাকার গরীব, দুস্থ ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসা ক্যাম্পের কো-অর্ডিনেটর আব্দুল মমিন বাবলু জানান, চিকিৎসা ক্যাম্পে ৯শ চক্ষু রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং ১৫০ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে । এছাড়া মেডিসিন, অর্থোপেডিক, শিশু , নাক কান গলা,ও গাইনি বিভাগে ৮’শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়েছে। অন্যদিকে স্মাইল ট্রেইন প্রজেক্টের তত্ত্বাবধায়ক মোকারম হোসেন জানান, ১৯ জন ঠোঁট কাটা ও তালুকাটা রোগীর মধ্যে ১০ জনকে বাছাই করা হয়েছে । তিনি জানান , বাছাই করা ১০জনকে ঢাকায় নিয়ে বিনামূল্যে অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হবে।