জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, এটা আমাদের দাবী: এটিএম আজহারুল ইসলাম

0
জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, এটা আমাদের দাবী: এটিএম আজহারুল ইসলাম

জয়নাল আবেদীন: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের মনোনিত প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, জুলাই সনদে সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছি। যেহেতু গণভোটে সকল রাজনৈতিক দল রাজি হয়েছে, তাহলে কেন গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে না। জাতীয় নির্বাচনের আগেই গণভোট হোক, এটা আমাদের দাবী। আমরা মনে করি গণভোট হলে অনেক সমস্যার সমাধান হতে পারে।

শনিবার সকালে বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে মোটরসাইকেল শোভা যাত্রায় বের হয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এটিএম আজহারুল ইসলাম বলেন, জামায়াতের ৫ দাবীর মধ্যে নির্বাচনে লেভেল প্লেয়িংফিল্ডএকটিঅন্যতম দাবী। এখনোপ্রশাসনেঅনেকেএকটিবিশেষ দলেরপক্ষেকাজকরছে। সরকারী চাকুরী যারা করেন, তাদের নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, আমি সর্বস্তরের মানুষের সমর্থন পাচ্ছি। তরুণ প্রজন্মরা একটি বিপ্লব কওে ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। আমি নির্বাচনী প্রচারণায় তরুন,নানা বয়সী মানুষসহ অমুসলিমদের ব্যাপক সাড়া পাচ্ছি। আমি তাদের প্রতিশ্রæতি দিয়েছি,নির্বাচিত হলে এলাকার কাঙ্খিত উন্নয়ন করবো।এ সময় প্রায় চার হাজার মোটর সাইকেল নিয়ে উপজেলার সাহাপুর মাঠ থেকে শোডাউনটি বদরগঞ্জ উপজেলার শ্যামপুর, নাগেরহাট, পদাগঞ্জ, লোহানীপাড়া, ওসমানপুর, ট্যাক্সেরহাট, গোপীনাথপুরেরবটেরহাট, লালদীঘি ধোলাইঘাট, তারাগঞ্জের ইকরচালী, হাড়িয়াল কুঠি, শেখের হাট হয়ে আবারও সাহাপুর মাঠে গিয়ে শেষ হয়।