শার্শার গোগায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

0
শার্শার গোগায় বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া

শার্শা প্রতিনিধি: যশোরের শার্শায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে উপজেলার গোগা ইউনিয়ন বিএনপির আয়োজনে দারুস সালাম হাফিজিয়া কওমি মাদ্রাসা মাঠে ওই ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম মনির সঞ্চালনায় এ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলার বিএনপির সভাপতি আবুল হাসান জহির।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন ও সাবেক সভাপতি বর্তমান প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি জামাল উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি আতিকুজ্জামান সনি, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোস্তফা কামাল মিন্টু ও প্রভাষক মানুনুর রশিদ, বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন,কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, শার্শা ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী, বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেব আলী বিশ্বাস, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ওলিয়ার রহমান, গোগা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি সরোয়ার হোসেন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উলাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন, ডিহি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, বেনাপোল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, বাগআচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন বাবু, গোগা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, ডিহি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সালাহ উদ্দিন, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মীর ফারুক হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জেল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন গোগা দারুস সালাম হাফিজিয়া মাদ্রাসার মুতামিম মাওলানা আব্দুল মজিদ।