ঝিনাইদহ সীমান্তে গাঁজা উদ্ধার ও ৫ বাংলাদেশি আটক 

0
ঝিনাইদহ সীমান্তে গাঁজা উদ্ধার ও ৫ বাংলাদেশি আটক 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সীমান্তে মাদকবিরোধী অভিযান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে পৃথক অভিযানে গাঁজা উদ্ধার ও পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। ৯ ডিসেম্বর সন্ধ্যা ৫:৫০ মিনিটে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজাপুর বিওপির সিংনগর এলাকায় আমবাগান থেকে আসামীবিহীন ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

অন্যদিকে কুসুমপুর ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় অবৈধভাবে ভারত অভিমুখে যাওয়ার সময় চারজন (পুরুষ ১, নারী ২, শিশু ১) এবং আরেক অভিযানে একজন নারীকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মহেশপুর থানা ও জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থার নিকট হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি জানায়।