মহেশপুরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১, ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

0
মহেশপুরে বিজিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ আটক ১, ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি:- ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযানে একজন আসামিকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। মহেশপুর ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ১২টা ৪০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬৯/১-এস থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কালা গ্রামের শ্মশান ঘাট সংলগ্ন এলাকা থেকে সুবেদার মো. হাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়।এ সময় মো. ইন্তাজুল(পিতা মো. আব্দুল মালেক মানিক খাঁ), গ্রাম দোয়ারপাড়া দৌলতগঞ্জ, থানা জীবননগর,জেলা চুয়াডাঙ্গাকে ৯ পিস ইয়াবা ও ২টি মোবাইল ফোনসহ আটক করা হয়। আটককৃত আসামি ও উদ্ধারকৃত মালামাল জীবননগর থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া এর আগের দিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৫৩-আর থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট মাঠপাড়া গ্রামের মন্টুর আম বাগানে অভিযান চালিয়ে আসামীবিহীন ২৪৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।