ওসমান হাদী ও বিএনপি নেতা এরশাদ উল্লাকে হত্যাচেষ্টার প্রতিবাদে রংপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

0
ওমান হাদী ও বিএনপি নেতা এরশাদ উল্লাকে হত্যাচেষ্টার প্রতিবাদে রংপুরে বিএনপি’র বিক্ষোভ মিছিল

জয়নাল আবেদীন: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এবং চট্টগ্রাম-৮ আসনে বিএনপি’র প্রার্থী এরশাদ উল্লাকে গণসংযোগের সময় গুলিকরে হত্যা চেষ্টার প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও মহানগর বিএনপি।

শনিবার বিকেলে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণেবিক্ষোভমিছিলটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহব্বায়ক সাইফুল ইসলাম, মহানগর বিএনপি’র আহব্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাড. মাহফুজ-উন-নবীডন শহীদুল ইসলাম মিজু সহঅন্যরা। এ সময় বক্তারা বলেন, নির্বাচনের তফশীলের পর দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগসহ বিভিন্ন গোষ্ঠিষড়যন্ত্রে মেতে উঠেছে।

নির্বাচন বানচালে তারা ইনকিলাব মঞ্চের ওসমান হাদী ও বিএনপি নেতা এরশাদ উল্লাকে গুলিকরে হত্যা চেষ্টা করেছে। প্রকাশ্যে দিবা লোকে সংসদ সদস্য প্রার্থীদের উপর এমন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সাথে অবিলম্বে আসামীদের গ্রেফতার সহ বিচারের মুখোমুখি করা হোক। সেই সাথে নির্বাচনী পরিবেশ বজায় রাখতে আইন শৃঙ্খলাবাহিনী ও গোয়েন্দা সংস্থার তৎপরতা বৃদ্ধির দাবী জানিয়েছেন বিএনপি নেতারা।