হাদীর মৃত্যুর খবরে রংপুরে মধ্যরাত থেকে প্রতিবাদ সমাবেশ এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত

0
হাদীর মৃত্যুর খবরে রংপুরে মধ্যরাত থেকে প্রতিবাদ সমাবেশ এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত

জয়নাল আবেদীন: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জুলাই বিপ্লবী শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই সারা দেশের মতো রংপুরেও হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে জুলাই আন্দোলনকারী, সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ এবং গায়েবানা জানাজা করেন।

বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে বিশ্ববিদ্যালয়ের ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। এতে জুলাই আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন।এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদি হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিতে নানা শ্লোগানে মুখরিত করে তোলে ।বিক্ষোভ মিছিলটি পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর, মডার্ন মোড় ও লালবাগ, কলেজ রোড হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বেরোবি শিক্ষার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাহিদ হাসান জয় ও জুলাই আন্দোলনকারীদের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।এদিকে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষুব্ধ ছাত্র-জনতা মিছিল নিয়ে শাপলা চত্বর থেকে ফেরার পথে নগরীর খামার এলাকার মেয়র মোড়ে লাঙ্গল প্রতীক ভাঙচুর করে।এদিকে, হাদির মৃত্যুর খবরে শোক প্রকাশ ও হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাত ১২টার দিকে নগরীর সেন্ট্রাল রোডে জাতীয় পার্টির কার্যালয় থেকে জাতীয় ছাত্রসমাজ মহানগর কমিটির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পায়রা চত্বর ও জাহাজ কোম্পানি মোড় হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জাতীয় ছাত্রসমাজ রংপুর মহানগরের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন জসিম, সহ-সভাপতি জাহিদুল ইসলাম জেপলিন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম রসুল বিলাসসহ মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কাউনিয়া উপজেলার বেইলি ব্রিজ এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে শুক্রবার রংপুর পাবলিক লাইব্রেরি চত্বও এবং জুলাই চত্তর জুড়ে প্রতিবাদ সমাবেশ এবং গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয় ।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনটি‘র আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডন , মহানগর জামাতের সহ সেক্রেটারী আল আমীন হাসান, মহানগর ছাত্র শিবিরের সভাপতি নুরুল হুদা, এনসিপি জেলা আহবায়ক আল মামুন, ছাত্র-শক্তির আহবায়ক ইমতিয়াজ হোসেন ইমতি সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।