সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা: মানুষের ঢল

0
সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ শরীফ ওসমান হাদির জানাজা: মানুষের ঢল

বাংলাদেশ প্রতিবেদক: শনিবার সকাল থেকেই জাতীয় সংসদ ভবন এলাকায় সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের ভিড় বাড়তে শুরু করে। প্রিয় নেতার জানাজায় অংশ নিতে তারা মিছিল নিয়ে সংসদ প্রাঙ্গণে জড়ো হন। মানিক মিয়া এভিনিউতে দীর্ঘ প্রতীক্ষার পর, সকাল সাড়ে ১০টায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাত্র-জনতাকে ভেতরে প্রবেশের অনুমতি প্রদান করে।

নিরাপত্তা নিশ্চিতে চীন থেকে আনা ৮টি অত্যাধুনিক আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে, যার মধ্য দিয়ে হাজার হাজার মানুষ সুশৃঙ্খলভাবে দক্ষিণ প্লাজায় প্রবেশ করছেন।

 জানাজার লাইনে দাঁড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র প্রবাসী এসএম নজরুল ইসলাম তার আবেগ ব্যক্ত করে বলেন, “হাদির মতো ব্যক্তিত্ব হাজার বছরে একবার জন্মায়। এমন মানুষের শেষ বিদায়ে দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকাকেও আমি সৌভাগ্য মনে করি। আমার প্রবল ইচ্ছা ছিল হাদি ভাই সুস্থ হয়ে ফিরলে তার নির্বাচনী প্রচারে অংশ নেব, কিন্তু সেই সুযোগ আর হলো না—এটাই আমার বড় আক্ষেপ।”