চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনাকষা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিদেশী অস্ত্র ও গোলাবারুদ আটক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে দেশের বিরাজমান পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৫৩ বিজিবি সীমান্ত এলাকায় বিশেষ টহল জোরদার, অতিরিক্ত চেকপোস্ট স্থাপন এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় আজ ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনাকালে গোয়েন্দা সূত্রে জানা যায়, সীমান্ত থেকে প্রায় ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানাধীন রাঘববাটি এলাকায় অবৈধভাবে বিদেশী অস্ত্র প্রবেশের সম্ভাবনা রয়েছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে রাঘববাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক সন্দেহভাজন ব্যক্তি বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা একটি ব্যাগ ফেলে পালিয়ে সীমান্তের দিকে চলে যায়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ব্যাগের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো ০২টি বিদেশী পিস্তল, ০৪টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি জব্দ করা হয়। উল্লেখ্য, এর আগে গত ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ৫৩ বিজিবি পৃথক একটি বিশেষ অভিযানে ০৪টি বিদেশী পিস্তল, ০৯টি ম্যাগাজিন এবং ২৪ রাউন্ড গুলি উদ্ধার করেছিল। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং সীমান্ত এলাকায় যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে দৃঢ়প্রতিজ্ঞ। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত।

