কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে খুব ভোর থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। উপজেলার অনেক স্থানে দৃশ্যমানতা নেমে এসেছে ৫০ মিটারের নিচে। বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের।
ঘন কুয়াশার শিশিরে ভিজে পিচ্ছিল হয়ে গেছে সড়ক। ঘন ও সড়ক পিচ্ছিলের কারনে দিনের বেলায়ও হেড লাইট জালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া প্রতিনিয়ত বেড়েই চলছে শীতের তীব্রতা। আজ রবিবার সকাল নয়টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন ১১.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় চরম ভোগান্তি পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ সকল ধরনের যানবাহনের চালকরা। অনেকেই আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন। এদিকে হাসপাতালগুলোতে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা।
দিন মজুর আ,সত্তার মিয়া বলেন, এই দুই দিন যাবৎ আমার কেহ কোন কাজে যেতে পারছিনা।আজকে এখনো সূর্যের মুখ দেখতে পারিনি। কুয়াশায় কিছুই দেখা যায় না।আমার মতো অনেকেই কাজে যেতে পাড়ছেনা।
ধানখালীর মো,সবুজ মিয়া বলেন,এই কদিন ধরে প্রচুর শীত পড়তেছে। একারনে আমাদের এলাকা গলা ব্যাথা,কাসি ছরদি বেড়ে গেছে। হাসপাতালে ঠান্ডা জনিত রুগি বোঝাই।

