গাজীপুর প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীতা ফিরে পেলেন গাজীপুর- ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন।
সোমবার ঢাকায় নির্বাচন কমিশনে শুনানির পর প্রার্থীতা ফিরে পাওয়ার পর নিজ এলাকায় এসে কর্মী সমর্থক ও গণ্যমান্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ, নির্দলীয় ও বিচক্ষণ বলে প্রমাণিত হয়েছে। তিনি আশা করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে অংশগ্রহণমূলক ও উৎসবমুখর।

