উল্লাপাড়ায় মক ভোটিং

0
উল্লাপাড়ায় মক ভোটিং

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি উল্লাপাড়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভদ্রকোল বাজারে দুপুরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মক ভোটিং হয়েছে।

এতে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আতাউর রহমান সংসদ ও গণভোট বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এরপর মক ভোটিং হয়। আরো উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা শরীফুল ইসলাম, গ্রাম আদালত চেয়ারম্যান এটিএম সাহারুল হক সাচ্চু, ইউপি সদস্য শাহ আলম সরকার, মাহমুদুল হাসান, রফিকুল ইসলাম রতন, জাকারিয়া হোসেন, আরিফ ইয়াসমিন, কাজলি খাতুন, ফুলমালা প্রমুখ। এতে এলাকার নানা পেশার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।