ঝিনাইদাহ প্রতিনিধ: সীমান্তবর্তী এলাকায় স্বর্ণ পাচার প্রতিরোধে আবারও সাফল্য দেখিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (৫৮ বিজিবি)।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১১টা ৫০ মিনিটে মহেশপুর ব্যাটালিয়নের বেনীপুর বিওপি’র একটি বিশেষ টহল দল গোয়ালপাড়া জীবননগর মহাসড়কের গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৩ পিস স্বর্ণের বারসহ মোঃ মাহাবুল হোসেন (৪২) নামের এক ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেদিনীপুর গ্রামের বাসিন্দা।
বিজিবি সূত্রে জানা যায়, জাকা মোল্লার ইটভাটার পূর্ব পাশে পাকা সড়কের ওপর সন্দেহজনক গতিবিধির কারণে একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে তার হেফাজত থেকে ৩৪৯.৪৯ গ্রাম ওজনের ৩ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৬৫ লাখ ৯৩ হাজার ১২৫ টাকা। এ ছাড়া পাচারে ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়, সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৬৭ লাখ ৪৪ হাজার ১২৫ টাকা।
পরে আটক ব্যক্তি ও জব্দকৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন আইনগত প্রক্রিয়ার জন্য জীবননগর থানা-য় হস্তান্তরের কার্যক্রম শুরু করা হয়েছে এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগার-এ জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কার্যক্রম দমনে বিজিবির এ ধরনের তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন

