রংপুরে কাভার্ডভ্যান ধাওয়া করে বিপুল পরিমান মাদক উদ্ধার

0
রংপুরে কাভার্ডভ্যান ধাওয়া করে বিপুল পরিমান মাদক উদ্ধার

জয়নাল আবেদীন: রংপুরে কাভার্ডভ্যান ধাওয়া কওে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার ভোরে গঙ্গাচড়া উপজেলার লহ্মীটারী ইউনিয়নে মাদক কারবারীদের ফেলে রাখা কাভার্ডভ্যান থেকে ১শ৮৯ বোতল এসক্যাফ, ৫শ৪০ বোতল ফেন্সিডিল, ১শ৬৬ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

রংপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান।জানান, লালমনিরহাট থেকে কাভার্ডভ্যানে কওে বিপুল পরিমান মাদক রংপুরে আসছিল এমন খবরে সোমবার ভোরে লালমনিরহাট পুলিশের গোয়েন্দা বিভাগ মাদককারবারীদের গতিবিধি শনাক্ত করে পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বেপরোয়াভাবে কাভার্ডভ্যানটি রংপুরের দিকে আসতে থাকে। লালমনিরহাট সীমানা অতিক্রম করায় লালমনিরহাট জেলা পুলিশ গঙ্গাচড়া থানাকে বিষয়টি অবহিত করে।পুলিশের ধাওয়ায় লহ্মীটারী ইউনিয়নে কাভার্ডভ্যানটি রেখে পালিয়ে যায় মাদককারবারীরা।

এ সময় পুলিশ কাভার্ডভ্যানের ভেতরে থাকা ৮শ৮৫ বোতল মাদক উদ্ধার করে। অতিরিক্ত পুলিশ সুপার আরো বলেন, জব্দ থাকা কাভার্ডভ্যানের মালিকের সন্ধান করা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় গঙ্গাচড়া থানায় লালমনিরহাট জেলা পুলিশ বাদী হয়ে মামলা করবে।