কলাপাড়ায় একজনকে বিনাশ্রম কারাদন্ড

0
কলাপাড়ায় একজনকে বিনাশ্রম কারাদন্ড

কলাপাড়া প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় পরিবহনের অপরাধে মোবাইল কোর্টে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার সারে চারটার দিকে কলাপাড়া পৌর শহরের রজপাড়াতে কৃষি জমির মাটি কেটে ইটভাটায় পরিবহনের অপরাধে মিরাজ মাহমুদ (২৮) নামে এক্সাভেটর ড্রাইভারকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত) ২০১৯-এর ৫(১) ও ১৫(১) ধারানুসারে ১ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেক মোবাইল কোর্ট পরিচালনা করেন।এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।