জয়নাল আবেদীন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
এরা হলেন, রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মমিনুর রহমান, এনসিপি’র আল মামুন, গণঅধিকার পরিষদের হানিফুর রহমান, রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মন্ডল, বাংলাদেশ খেলাফত মজলিসের নুর আলম সিদ্দিক, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হুসাইন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের মমিনুল ইসলাম, রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মদ মাহবুবুর রহমান।
মঙ্গলবার (২০ জানুয়ারী) জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের কাছে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। জামায়াতের নেতৃত্বে দশ দলীয় জোট ও বিএনপি’র নেতৃত্বাধীন জোটের কারণে বেশিরভাগ প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

