সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে বার্ষিক উন্নয়ন কর্মসূচী(এডিপি)প্রকল্পের আরসিসি ঢালাইয়ে অনিয়মের অভিযোগে এলাকাবাসীর বাধাঁয় কাজ ঠিকাদারী প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। রাস্তার কাজটি শেষ না করায় গুরুত্বপূর্ন সড়কে যাতায়াতে জনসাধারনের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এমন অভিযোগ ওঠেছে হানিফ ট্রেডার্স নামে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। উপজেলার ধল্লা ইউনিয়নের জায়গীর- আঠালিয়া সড়কের মান্নান মোল্লার বাড়ি হতে দুলাল মাদবরের বাড়ি পর্যন্ত রাস্তার আরসিসি ঢালাইয়ের কাজ শেষ করার দাবী এলাকাবাসীর।
কথা হয় স্থানীয় রাজিব ও মামুন হোসেন জানান,বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) প্রকল্পের দুই্শ মিটার আরসিসি ঢালাইয়ের সময় ইটের ওপর ব্লক না দিয়ে বালুর ওপর সরাসরি রড বিছিয়ে সিমেন্ট কম দিয়ে ইটের খোয়া বেশি দিয়ে তারাহুরা করে নিন্ম মানের ঢালাইয়ের কাজ চলছিলো। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে কাজ করতে বাঁধা দেন। এনিয়ে ওইদিন ভর চলে সমঝোতার চেষ্টা কিন্ত কোন ভাবেই স্থানীয়দেও ম্যানেজ করতে পারেনি। পরদি কাজ করারর প্রতিশুতি দিলেও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে আসেনি। এভাবে ৬/৭ দিন যাবৎ কাজ ফেলে রাখায় সড়ক দিয়ে যাতায়াতে জনসাধারণের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে।
সরেজমিনে রবিবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য মো.সানোয়ার হোসেন জানান, গুরুত্বপূর্ণ এ সড়কের ঢালাইয়ের কাজে অনিয়ম হয়েছে। কাজটি যেভাবে করার কথা ছিলো সেভাবে হয়নি। তাই এলাকাবাসী বাঁধা দেয়। যতটুকু কাজ হয়েছে সেটুকু ভেঙ্গে পুন:রায় করে দেয়ার কথা হলেও কাজটি হচ্ছে না। এসময় প্রকল্পের নির্মাণ ব্যয়ের সাইনবোর্ডের কোন অস্তিত্ব দেখা যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অটোচালক জানান,নিন্ম মানের কাজ করায় লোকজন কাজ বন্ধ করে দিয়েছে। বাকিটুকু রড বিছানো রয়েছে। অনেক ঝুঁকি নিয়ে আমাদের চলতে হচ্ছে।
এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান হানিফ টেড্রার্সের সত্ত্বাধিকারি মো.হাসান কাজটি বন্ধ হওয়ার কথা স্বীকার করলেও ঢালাই কাজে অনিয়মের কথা অস্বীকার করেন। কাজটিতে নির্মাণ ব্যয় প্রায় ২৮ লক্ষ টাকা ধরা হয়েছে বলেও জানান তিনি।
উপজেলা প্রকৌশলী মো.আশরাফুল ইসলাম ভূইয়া জানান,কাজ নিন্ম মানের হয়নি। তবে এক জায়গা একটু সমস্যা হয়েছিল। কিছু কাজ বাকি আছে দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে বলেও জানান তিনি।

