উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট দেয়া উদ্বুদ্ধকরণকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত

0
উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট দেয়া উদ্বুদ্ধকরণকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত

উলিপুর প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট উপলক্ষে ভোটার উদ্বুদ্ধকরণকল্পে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে দলদলিয়া ইউপি পরিষদের সামনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট সম্পর্কে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাহমুদুল হাসান। উক্ত উঠান বৈঠকে উপস্থিত সকল জনসাধারণকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণ ভোট নির্ভয়ে, স্বস্তিতে দেয়ার জন্য উৎসাহ প্রদান করেন।

এ সময় উপস্থিত সকলের মাঝে গণভোটের লিফলেট বিতরণ করা হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন দলদলিয়া ইউপি পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় জনসাধারণ।