উল্লাপাড়ায় বিএনপির এমপি প্রার্থীর মতবিনিময় সভা

0
উল্লাপাড়ায় বিএনপির এমপি প্রার্থীর মতবিনিময় সভা

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ সোমবার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া) আসনে বিএনপির প্রার্থী এম আকবর আলী সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বেলা এগারোটায় ঝিকিড়া মামুন হলে মতবিনিময় সভা হয়।

সভায় উপস্থিত ছিলেন লায়ন মোমেনা আলী , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হেলাল সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন , শফিউল মোমেন , কে এম ওবায়দুল হক প্রমুখ। মতবিনিময় সভায় এমপি প্রার্থী এম আকবর আলী উল্লাপাড়ার উন্নয়নে নানা পরিকল্পনা জানান।