নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রংপুরে সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া

0
নির্বাচনে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রংপুরে সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া

জয়নাল আবেদীন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় রংপুরে সেনাবাহিনীর হেলিড্রপ মহড়া হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি, এরিয়া কমান্ডার মেজর জেনারেল কামরুল হাসানের নির্দেশে গতকাল বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর দশ সদস্যের কমান্ডো দল হেলিকপ্টার করে রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে নামেন।

এ সময় নির্বাচনের দিন রংপুর বিভাগের ৮ জেলাসহ জয়পুরহাট জেলার দূর্গমএলাকার কোন ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে প্রশিক্ষিত কমান্ডোরা হেলিকপ্টার করে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি মোকাবেলায় কিভাবে দায়িত্ব পালন করবেন তা দেখানো হয়। হেলিড্রপ মহড়ায় ৬৬ পদাতিক ডিভিশনের ১০ জন প্যারা কমান্ডো সদস্য অংশ নেন। এ সময় ক্রিকেট গার্ডেন মাঠের চারপাশে এবং রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা শতশত মানুষ সেনাবাহিনীর এ মহড়া দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে বাহবা দেন এবং তাদের কাজের সফলতা কামনা করেন।

এদিকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনী বদ্ধপরিকর বলে জানিয়েছেন কর্মকর্তারা। এসময় সেনাবাহিনীর বিভিন্নস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ।