টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুরে বিএনপির ভোট ব্যাংকে হানা দিতে মরিয়া জামায়াত

0
টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুরে বিএনপির ভোট ব্যাংকে হানা দিতে মরিয়া জামায়াত

টাঙ্গাইল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০২ (গোপালপুর-ভূঞাপুর)) নির্বাচনী প্রচারণা তুঙ্গে। এ আসনে পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র ক্রয় করলেও গণঅধিকার পরিষদের শাকিল উজ্জামান প্রার্থীতা প্রত্যাহার করায় ৪ জন প্রার্থী প্রচার কাজ চালিয়ে যাচ্ছেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. হুমায়ুন কবির (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির (এরশাদ) হুমায়ুন কবির তালুকদার (লাঙ্গল) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মো. মনোয়ার হোসেন সাগর প্রথমবার নির্বাচনে মাঠে প্রচার প্রচারণা শুরু করেছেন। রির্টানিং অফিসার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থীগণ প্রচার প্রচারণা শুরু করেন। আওয়ামীলীগ নিষিদ্ধ থাকায় নির্বাচনে অংশগ্রহন না করায় টাঙ্গাইল-২ গোপালপুর-ভূঞাপুর আসনটি এখন বিএনপির দূর্গ।

বিএনপির দূর্গে হানা দিতে মরিয়া জামায়াত ইসলামী। স্বাধীনতার পর এ আসনটিতে ১৯৭৩ সালে আওয়ামীলীগের হাতেম আলী তালুকদার, ১০৭৯ সালে বিএনপি থেকে আফাজ উদ্দিন ফকির, ১৯৮৬ সালে জাতীয় পার্টি থেকে শামছুল হক তালুকদার ছানু, ১৯৯১ সালে বিএনপি থেকে আব্দুস সালাম পিন্টু,১৯৯৬ সালে আওয়ামীলীগ থেকে খ. আসাদুজ্জামান, ২০০১ সালে আবারে বিএনপি থেকে আব্দুস সালাম পিন্টু, ২০০৮ ও ২০১৪ সালে আবারো আওয়ামীলীগ থেকে খ. আসাদুজ্জামান, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামীলীগ থেকে তানভীর হাসান ছোট মনির নির্বাচিত হন। স্বাধীনতার পর থেকে টাঙ্গাইল-২ আসনটি মূলত আওয়ামীলীগ এর দখলে ছিল। অন্তবর্তী সরকার আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করায় সুবিধা অবস্থানে আছে বিএনপি। বিএনপি নেতা কর্মীদের হুমকি ধামকি ও মামলার ভয়ে ঘর ছাড়া আওয়ামীলীগের হাজারো নেতা কর্মী। এদিকে জামায়াত এ সুযোগে আওয়ামীলীগের ভোট হাতিয়ে নিতে চায় সাথে হানা দিতে চায় বিএনপির ভোট দূর্গে।

এ আসনে প্রচারণায় পিছিয়ে জাতীয় পার্টির লাঙল প্রতীকে মো. হুমায়ুন কবির তালুকদার, তিনি মোটরসাইকের যোগে একা একাই ভোট প্রার্থনা করছেন। এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাখা মার্কা প্রতীকে মো. মনোয়ার হোসেন সাগর দাপিয়ে বেড়াচ্ছেন ভোটারদের কাছে। তবে সাধারণ ভোটার বলছেন মূলত ধানের শীষ ও দাড়িপাল্লা প্রতীকেই হাড্ডা হাড্ডি লড়াই হবে। ধানের শীষের কান্ডারি আব্দুস সালাম পিন্টু বলেন, গোপালপুরে ভূঞাপুরে আমি এমপি হয়ে যে উন্নয়ন করেছি তারপর আর কোন উন্নয়ন হয়নি। গেল ১৭ বছর শুধু লুটপাট হয়েছে। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

জামায়াত প্রার্থী মো. হুমায়ন কবির বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়, দূর্নীতি মুক্ত দেশ গড়াই আমাদের লক্ষ্য। এ আসনে মোট ভোটার ৪১৮৬০৬, পুরুষ ভোটার ২১০৪২২, নারী ভোটার ২০৮১৮৩ ও তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ১৩৮ টি ভোট কেন্দ্র , ১৩টি ইউনিয়ন ও ২ টি পৌরসভা রয়েছে।