বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী, অন্তপর

0
বাগআঁচড়ায় প্রবাসীর স্ত্রী সাথে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াত কর্মী, অন্তপর

শার্শা প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়ায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে ধরা পড়েছেন সাব্বির হোসেন নামের এক জামায়াত কর্মী। বিষয়টি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ৮নং বাগআঁচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাগআঁচড়া গ্রামে।

সাব্বির হোসেন উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের সক্রিয় কর্মী।তিনি বাগআঁচড়া ২নং ওয়ার্ডের নাসির উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন প্রতিবেশী প্রবাসীর স্ত্রীর(৩০) এর সঙ্গে পরকীয়া সম্পর্ক গড়ে তোলেন জামায়াত কর্মী সাব্বির হোসেন। এরই জেরে গত রোববার রাত সাড়ে ১১টার দিকে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করেন সাব্বির হোসেন।দীর্ঘসময় হয়ে গেলেও ঘর থেকে বের না হওয়ায় বাড়ির লোকজনের সন্দেহ হলে এসে দরজা আটকানো দেখতে পান। পরে আপত্তিকর অবস্থায় বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে আটক করে বৈদ্যুতিক খুটির সাথে বেঁধে রাখেন। পরে তাকে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ এসে হেফাজতে নেন।

বাগআঁচড়া ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাবিবুল্লাহ বিলালী বলেন, সাব্বির জামায়াতের সক্রিয় কর্মি না, তবে তিনি জামায়াত ইসলামী দল করেন। সাব্বির হোসেনের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য কিনা এ বিষয়ে প্রশ্ন করলে তিনি কৌশলে প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত নয় বলে আলাপ কলটির যোগাযোগ বিচ্ছিন্ন করেন।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভিকটিম নারী বর্তমানে তার পিতার বাড়িতে আছেন এবং অভিযুক্ত সাব্বির হোসেনকে স্বজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে তিনি জানান।