রংপুরের ছয়টি আসনে ৮শ৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২শ১৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

0
রংপুরের ছয়টি আসনে ৮শ৭৩টি ভোট কেন্দ্রের মধ্যে ২শ১৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

জয়নাল আবেদীনঃ  রংপুর জেলার ছয়টি আসনে ৮শ৭৩টি ভোটকেন্দ্রে এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২শ১৬টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাকি কেন্দ্রগুলো সাধারণ কেন্দ্র হিসেবে বিবেচিত হবে।

ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকায় ১শ২১টি ও আট উপজেলায় ৯৫টি ভোটকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ।

রংপুর জেলা ও মেট্রোপলিটন পুলিশ কার্যালয় সূত্রে পাওয়া তথ্য মতে, রংপুর সদর উপজেলার পাঁচটি ইউনিয়েনে মোট ৪৬টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ১১টি, গঙ্গাচড়া উপজেলায় ৮টি, তারাগঞ্জ উপজেলায় ৭টি, বদরগঞ্জ উপজেলায় ৮টি, মিঠাপুকুর উপজেলায় ৯টি, পীরগঞ্জ উপজেলায় ২৯টি, পীরগাছা উপজেলায় ১১টি এবং কাউনিয়া উপজেলায় ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ।অপরদিকে, রংপুর মেট্রোপলিটনের কোতোয়ালি থানা এলাকায় ৭৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩১টি, হারাগাছ থানা এলাকায় ৪৫টির মধ্যে ৩৫টি, হাজিরহাট থানা এলাকায় ২৪টির মধ্যে ১৫টি, মাহিগঞ্জ থানা এলাকায় ২২টির মধ্যে ১৪টি, পরশুরাম থানা এলাকায় ১৫টির মধ্যে ১০টি এবং তাজহাট থানা এলাকায় ২৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পুলিশ সূত্র জানায় ভোটার সংখ্যা বেশি, ইতোপূর্বে অগ্নিসংযোগ ও ভাঙচুর, সীমানা প্রাচীর না থাকা, প্রার্থী বা রাজনৈতিক দলগুলোর প্রভাবশালী নেতার বাড়ি সংলগ্ন কেন্দ্র, দূরবর্তী ও জনবহুল এলাকাসহ বিভিন্ন দিক বিবেচনা করে এসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, রংপুরের ৬টি সংসদীয় আসনের ৩টি আসনের আংশিক অংশে নির্বাচনী দায়িত্বে থাকবে মেট্রোপলিটন পুলিশ। এসব স্থানের ২শ০৪টি কেন্দ্রে দায়িত্ব পালনসহ ঝুঁকিপূর্ণ কেন্দ্রে আলাদা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নির্বাচনী দায়িত্বে ৩০টি মোবাইল পেট্রোল টিম ও ৭৮টি স্ট্রাইকিং রিজার্ভ ফোর্স কাজ করবে।