উল্লাপাড়া প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ – ৪ ( উল্লাপাড়া ) আসনে সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর মাওলানা মো. রফিকুল ইসলাম খান ৫৯৪ ভোটের ব্যবধানে জিতছেন। তিনি মোট ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী ১ লাখ ৬১ হাজার ২৭৮ ভোট পেয়েছেন।
সিরাজগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তা স্বাক্ষরিত বেসরকারী ফলাফলে আরো জানা গেছে নির্বাচনে আরো তিন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসলামী আন্দোলনের ( হাত পাখা) মো. আব্দুর রহমান ২ হাজার ২১৬ , বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির ( কাস্তে ) মো. আব্দুল হাকিম ৬৯৫ ও জাতীয় পার্টির ( লাঙ্গল ) মো. হিলটন প্রামাণিক ১ হাজার ২১৩ ভোট পেয়েছেন।

