জয়নাল আবেদীনঃ রংপুরে বিশ্ব ভালোবাসা দিবসে চলন্ত ট্রেনে ঝাঁপ দিয়ে জাওয়াদ আলকাবী মুনীম (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল পৌনে ৫টার দিকে নগরীর বিনোদপুর রেলগেট আমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুনীম দিনাজপুর ফুলবাড়ি উপজেলার পৌরএলাকার তেতুঁলিয় গ্রামের মোরশিদুর রহমানের ছেলে। এ তথ্য নিশ্চিত করেছেন রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এস আই আবুল কালাম আজাদ।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নগরীর ১৫নং ওয়ার্ডের বিনোদপুর রেলগেট আমতলী এলাকায় বিকেল পৌণে ৫টার দিকে সান্তাহার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী দোলন চাঁপা ট্রেনটির সামনে লাফ দেন মুনীম। এ সময় ট্রেনে কাটাপড়ে যুবক মুনীমের মৃত্যু হয়।
কি কারণে চলন্ত ট্রেনে লাফ দিয়ে আত্মহত্যা করেছে গেন কারণ অনুসন্ধান করছে পুলিশ।
রংপুর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ বলেন, ট্রেনে যুবকের মৃত্যুও ঘটনায় আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

