পবিত্র মাহে রমজানে খাদ্যদ্রব্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়িদের নিয়ে রংপুর চেম্বারের আলোচনা

0
পবিত্র মাহে রমজানে খাদ্যদ্রব্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়িদের নিয়ে রংপুর চেম্বারের আলোচনা

জয়নাল আবেদীন: রংপুর বিভাগে ব্যবসায়িদের শীর্ষ সংগঠন রংপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে পবিত্র মাহে রমজানে খাদ্যদ্রব্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে রাখার জন্য ব্যবসায়িদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার দুপুরে রংপুর চেম্বার কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন রংপুরের ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ও নিরাপদ খাদ্য কর্মকর্তা মোস্তফিজার রহমান। রংপুর চেম্বারের সভাপতি রোটারিয়ান এমদাদুল হোসেনের সভাপতিত্বে পবিত্র মাহে রমজানে খাদ্যদ্রব্যের মূল্যও মান নিয়ন্ত্রণে রাখার প্রত্যয় ব্যক্ত করেন বিশিষ্ট ব্যবসায়ি আলহাজ¦ ময়েন উদ্দিন, আব্দুল হালিম, পার্থ বোস, রসিদুস সুলতান বাবলু। এসময় রংপুরচেম্বারের পরিচালকগন উপস্থিত ছিলেন ।