রাজশাহী নগরীতে গাঁজা-সহ যুবক গ্রেফতার

0
রাজশাহী নগরীতে গাঁজা-সহ যুবক গ্রেফতার

মাসুদ রানা রাব্বানী: রাজশাহী নগরীতে গাঁজা-সহ রিয়াদুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর রাজপাড়া থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রিয়াদুল ইসলাম (২০), সে নগরীর রাজপাড়া থানার বসুয়া মধ্যপাড়া গ্রামের মোঃ সাইফুল ইসলামের ছেলে। রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মালেক জানান, গাঁজা-সহ গ্রেফতার যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

তার বিরুদ্ধে রাজপাড়া থানায় পূর্বের একটি মাদক মামলা চলমান রয়েছে। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।