‘ক্লিন নড়াইল’ গড়ার লক্ষ্যে সদর হাসপাতালে পরিস্কার করেন এমপি আতাউর রহমান বাচ্চু

0
'ক্লিন নড়াইল’ গড়ার লক্ষ্যে সদর হাসপাতালে পরিস্কার করেন এমপি আতাউর রহমান বাচ্চু

নড়াইল প্রতিনিধি: নড়াইল জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

এ সময় জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল গাফফার, আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) সুজল বকসী, জামায়াতে ইসলামীর জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু এবং নড়াইল সদর জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিনসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে আতাউর রহমান বাচ্চু বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নির্দেশনায় নির্বাচনি এলাকায় ‘ক্লিন নড়াইল’ গড়ার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হলো।

তিনি আরও জানান, পৌরসভাসহ বিভিন্ন এলাকায় ধুলাবালি ও ময়লা-আবর্জনা পরিষ্কারে স্বেচ্ছাসেবক দল কাজ করছে। যশোর-নড়াইল মহাসড়কেও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে এবং তা চলমান থাকবে।